বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক সোনারগাঁয়ে ৬ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেবীগঞ্জে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় ১১৭ মণ্ডপ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এম এ মজিদকে সংবর্ধনা বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ

পবিত্র ঈদুল আযহা আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক আনন্দের বার্তা ঈদ মোবারক- বাবু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩২০ Time View

কাগজ কলম নিজস্ব প্রতিবেদক।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”
ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি দেশবাসীসহ আমার প্রিয় মোগরাপাড়া ইউনিয়ন বাসীর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদ্যাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন । ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel