রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

ভাঙচুর ও লুটপাট এর মামলায় সোনিয়া কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৭ Time View

নিজস্ব প্রতিবেদক ।

নোয়াখালীর চৌমুহনী বাজার সংলগ্ন ভাটিরটেক গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত নারী আসামি মোসা. সোনিয়া (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৩ মে ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২৩ মার্চ দুপুর ১টার দিকে একদল সন্ত্রাসী অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ সদস্য মো. ফখরুল আলমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। এছাড়া, নগদ ৫০ হাজার টাকশ একটি স্যামসাং মোবাইল ফোন এবং প্রায়

এ ঘটনায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় (নম্বর:১৮৭/২৪) দণ্ডবিধির-১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৪৪৮/৩৮০/৩৭৯/১০৯/৫০৬ (২ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত (স্বারক নম্বর: ৩০১/৩, তারিখ: ১৯/০২/২০২৫)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আদালতের পরোয়ানা অনুযায়ী আসামি মোসা. সোনিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর ২৫ মে ২০২৫, শনিবার মোসা. সোনিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel