রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

সোনারগাঁও সরকারি কলেজে দীর্ঘ ২৭ বছর পর ছাত্রদলের কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে দীর্ঘ ২৭ বছর পর। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন এ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি ও মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও আবু ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও মাহমুদা আক্তার মিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ১৯৯৮ সালে শাহ আলম মুকুলকে সভাপতি এবং জহিরকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁও ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের একটি কমিটি করা হয়েছিল। কিন্তু তৎকালীন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান কালাম ও সাধারণ সম্পাদক মামুন কবিরের নেতৃত্বাধীন ছাত্রলীগের তোপের মুখে ওই কমিটি দাড়াতে পারেনি। তারপর থেকেই মুলত সোনারগাঁও ডিগ্রী কলেজ (বর্তমান সোনারগাঁও সরকারী কলেজ) শাখায় নতুন কোন কমিটি হয়নি, এরই ধারাবাহিকতা দীর্ঘ ২৭ বছর ছাত্রদলের কোন কমিটি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel