মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বজেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিনশেষে সন্ধ্যার পর দিনাজপুর সদরের কোতোয়ালী থানাধীন পৌরসভাস্থ ৪ নং ওয়ার্ড এর উত্তর গোশাইপুর এলাকায় দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল টু দিনাজপুর সরকারি কলেজগামী হাইওয়ে পাকা রাস্তার পশ্চিমে ধৃত আসামীর ডান হাতে থাকা কালো রংয়ের হাত ব্যাগের ভিতর হইতে ২টি কালো রংয়ের প্লাষ্টিকে মোড়ানো প্যাকেটে যাহার ভিতর (১০+১০)= ২০টি নীল জিপার পলি ব্যাগের প্রতিটির ভিতরে রক্ষিত হালকা কমলা রংয়ের ১০০ (একশত) পিস করে সর্বমোট ২০০০ (দুই হাজার) পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী সোহরাব হোসেন (৩৬), পিতা-মোকছেদ আলী,
আসামীর বাড়ি দিনাজপুর সদর উপজেলা ৮নং শংকরপুর ইউনিয়নের-বরাইপুর নিবাসী।
আসামি সোহরাআলি তিনি দিনাজপুর (শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৪ বাসের ড্রাইভার), ঘটনাস্থলে গ্রেফতার করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার হইতে ক্রয় করিয়া দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়াছিলেন মর্মে জবানবন্দি দেন।
পুলিশ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।