মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড মেঘনা শিল্পনগরীতে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন শোল্লপাড়া হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষকদলের সনমান্দি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সাধারণ সম্পাদক হলেন লিটন মিয়া জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে ৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ও ভয়াল দিন যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শনে ইউএনও আসিফ আল জিনাত প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফল ও কাঠের চারা বিতরণ

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় আশকর আলী ও জাহিদুল ইসলাম নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার বিচারিক কার্যক্রমে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel