রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে মাসুম রানার উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড মেঘনা শিল্পনগরীতে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামি ও মামলার বাদীপক্ষ—উভয়ই জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গান-বাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁদের মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার তিন দিন পর ওই পাটক্ষেত থেকে মহর আলী ও স্বপন মিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম মাদারগঞ্জ মডেল থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৪ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেন।
রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel