বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দায়িত্বশীলতায় সর্বমহলে প্রশংসিত লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু পঞ্চগড় জেলা প্রতিনিধি সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, দুই স্টাফ গ্রেপ্তার বোদা উপজেলায় ক্রীড়ার সোনালী অতীত ফেরাতে মাঠে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সোনারগাঁয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো:শাকিল আহমেদ পঞ্চগড়,

 

পঞ্চগড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার কম্পোজ দোকান মালিকের মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

তিনি গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি যাওয়ার পর রাগ করে আবার বাসা থেকে বপ হন তিনি। আজ সকালে তাঁর নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাস পাবনা । চাঞ্চল্যকর এই মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডির একটি বিশেষ দল।

পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল। এরপর সারা রাত আর বাড়ি ফিরে আসেননি। আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel