মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: নদীভাঙন রোধে তীর সংরক্ষণ ও খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় দেবীগঞ্জে কমিটি গঠন কে এই মোমেন শিকদার ও সোহেল গংদের,কোথায় তাদের খুটির জোর পুরান টিপরদী মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন পৌর বিএনপি নেতা মিঠু টিপরদী চৈতী বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা

পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি
মোঃশাকিল আহমেদ,

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হারুন অর রশিদ ওই ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি দল নহলিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হারুন অর রশিদের বসতবাড়ির পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পঞ্চগড় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel