শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
১০ মাসেও বই মেলেনি,অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা গ্রেপ্তার পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি

পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ শাকিল আহমেদ পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপক হারে সিম চাষ করছেন কৃষকরা। বিশেষ করে ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে সিমের আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের সম্ভাবনা এবং বাজারে সিমের চাহিদা থাকায় এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। ফলন ও বাজারদর ভালো থাকলে এ মৌসুমে সিম চাষ করে ভালো লাভের আশা করছেন তারা।

বোদা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা, জমির আইল ও পতিত জমিতে বাঁশের মাচা তৈরি করে সিমের আবাদ করা হয়েছে। তুলনামূলক কম খরচে চাষ করা যায় এবং ভালো ফলন পাওয়া সম্ভব হওয়ায় দিন দিন এ ফসলের চাষ বাড়ছে। অনেক কৃষক অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের আশায় সিম চাষে ঝুঁকছেন।

স্থানীয় কৃষকরা জানান, সিম চাষে বীজ, বাঁশ, মাচা তৈরি, শ্রমিক ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে খরচ হয়। তবে ফলন ভালো হলে এসব খরচ সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব। বর্তমানে অনেক জমিতে গাছে ফুল ও সিম আসতে শুরু করেছে। ফলে ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

তবে কৃষকদের আশঙ্কা, উৎপাদনের সময় বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেলে তাদের কাঙ্ক্ষিত লাভ নাও হতে পারে। তাই সিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে রোগবালাই দমন, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের নিয়মিত পরামর্শও চান কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোদা উপজেলায় মোট প্রায় ৫৫ হেক্টর জমিতে সিমের চাষ হয়েছে। এর মধ্যে ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে সিমের আবাদ করা হয়েছে। বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মাড়েয়া ইউনিয়নেই সবচেয়ে বেশি সিমের চাষ হচ্ছে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী জানান, চলতি মৌসুমে উপজেলায় সিমের চাষ উল্লেখযোগ্য পরিমাণে হয়েছে। এর মধ্যে মাড়েয়া বামনহাট ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে সিম চাষ করা হয়েছে, যা উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সর্বাধিক। সঠিক পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করা হলে কৃষকরা সিম চাষ থেকে ভালো ফলন ও আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel