সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
১০ নং পাঁচপীর ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এলাকা জুড়ে তুলপার পঞ্চগড়ে করতোয়া নদীতে ২০৩ কোটি টাকার সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁ ও বন্দরে ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতে তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর সোনারগাঁয়ে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত, ২নং ওয়ার্ড বিজয়ী সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত ১০ মাসেও বই মেলেনি,অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক

পঞ্চগড়ে করতোয়া নদীতে ২০৩ কোটি টাকার সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড়ের করতোয়া নদীর ওপর প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রায় ২০৩ কোটি টাকা ব্যয়ে চার ধাপে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের মিরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে পঞ্চগড় শহর ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

এ সময় তিনি এলাকার কৃতী সন্তান, সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, এই স্থানে সেতু নির্মাণের জন্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু ডিও লেটার দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। বর্তমান সংসদ সদস্য নওশাদ জমিরও তাঁর নির্বাচনী ইশতেহারে সেতু নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০৩ কোটি টাকা ব্যয়ে চার ধাপে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেতুটি বাস্তবায়িত হলে নদীর দুই পাশের মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে যান। সেখানে তিনি দোকানি ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসব সংকটের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel