মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার, ওজন ১০ কেজি পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার সোনারগাঁয়ে পুরান টিপরদী সড়কের কাজের পূর: নির্মাণ ও শুভ উদ্বোধন ১০ নং পাঁচপীর ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এলাকা জুড়ে তুলপার পঞ্চগড়ে করতোয়া নদীতে ২০৩ কোটি টাকার সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁ ও বন্দরে ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতে তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর সোনারগাঁয়ে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত, ২নং ওয়ার্ড বিজয়ী সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার, ওজন ১০ কেজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও মিলেছে বার্মিজ অজগর। সোমবার সকালে বাড়ির পাশের একটি গর্ত থেকে প্রায় ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের ঘটনায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। এর আগে একই উপজেলায় আরেকটি অজগর উদ্ধারের মাত্র ১৩ দিনের মাথায় নতুন করে সাপটি উদ্ধারের ঘটনা ঘটল।

সোমবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের গর্তে অজগরটি দেখতে পান বাসিন্দা ইসরাইল। পরে তিনি স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিজেদের হেফাজতে নেন।

তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী সময়ে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণীটির বিচরণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে অজগর দুটি কোথা থেকে এসেছে কিংবা কীভাবে লোকালয়ে পৌঁছেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel