বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ ১৯ জন গ্রেফতার তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার, ওজন ১০ কেজি পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার সোনারগাঁয়ে পুরান টিপরদী সড়কের কাজের পূর: নির্মাণ ও শুভ উদ্বোধন ১০ নং পাঁচপীর ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এলাকা জুড়ে তুলপার পঞ্চগড়ে করতোয়া নদীতে ২০৩ কোটি টাকার সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁ ও বন্দরে ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতে তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর

বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

আন্তর্জাতিক ভাষাবিষয়ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে পঞ্চগড়ের বোদা উপজেলার মুখ উজ্জ্বল করেছে ছয় শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি হাতের লেখা এবং বাংলা বানান প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাদের সম্মানিত করা হয়।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ইমাম হোসেন, গভর্নিং বডির সভাপতি ও সদস্য, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় বাংলা হাতের লেখা বিভাগের ‘কিড ১-২’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে শাদমান আফিফ ইহান। একই গ্রুপে দ্বিতীয় রানার-আপ হয়েছে সায়মা জান্নাত। বাংলা হাতের লেখা ‘৩-৪’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হুমায়রা জান্নাত ফাতেহা।

এ ছাড়া ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার ‘১-২’ গ্রুপে প্রথম রানার-আপ হয়েছে রামিশা তাবাসসুম রাইদা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে সাদমান আকিব ইহান। বাংলা স্পেলিং বি বা বানান অলিম্পিয়াডের ‘কিড ৩-৪’ গ্রুপে প্রথম রানার-আপ হয়েছে সমৃদ্ধ রায়।

জানা গেছে, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘Bakeman’s 4th International Language League 2026’-এর গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে অংশ নিয়ে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করে। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরদিন ১০ অক্টোবর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মফস্বলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন অর্জন তাঁদের জন্য গর্ব ও আনন্দের। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এগিয়ে নিতে কাজ করছেন তাঁরা। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার পরিচয় দিতে পারে। এ সাফল্যের জন্য তিনি বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।

‘Bakeman’s International Language League’ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত একটি ভাষাবিষয়ক প্রতিযোগিতা। এতে হাতের লেখা, বানান ও স্পেলিং বি-সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছয় শিক্ষার্থীর এই অর্জনকে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশা, এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel