শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক সোনারগাঁয়ে ৬ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেবীগঞ্জে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় ১১৭ মণ্ডপ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এম এ মজিদকে সংবর্ধনা বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ

দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড়ের দেবীগঞ্জে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচসহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।

সভাপতির বক্তব্যে ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রচলিত তামাকজাত দ্রব্যের পাশাপাশি বর্তমানে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের ব্যবহারও উদ্বেগের বিষয়। এসব পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার কমিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

সভায় স্থানীয় সরকার গাইডলাইন অনুসরণ করে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), দেবীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও সাংবাদিক জাকির হোসেন রাজু, পৌর নির্বাহী সাখাওয়াদ আলী, দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং পল্লী সাহিত্য সংস্থার সমন্বয়কারী আব্দুর রাশেদ বাদল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী সাহিত্য সংস্থার পরিচালক হারুন অর রশিদ। এ সময় স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে এনআইএলজি, ডব্লিউবিবি ট্রাস্ট ও বাটা। অনুষ্ঠানটি বাস্তবায়নে দায়িত্ব পালন করে এনআইএলজি ও পল্লী সাহিত্য সংস্থা।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দেবীগঞ্জে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel