শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক সোনারগাঁয়ে ৬ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেবীগঞ্জে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় ১১৭ মণ্ডপ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এম এ মজিদকে সংবর্ধনা বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ

১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

পঞ্চগড় প্রতিনিধি মোঃশাকিল আহমেদ,

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার দীর্ঘ নদী তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন শেষে
সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।
কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন, যা একটি নজিরবিহীন ও ইতিবাচক পদক্ষেপ।

পূজার নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী জানান, আমরা স্থানীয়ভাবে বিএনপির অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন
ধর্মাবলম্বীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে জেলাজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে তিনি চাওয়াই নদীর ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধের নামফলক উন্মোচন করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট
কর্মকর্তাদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

এসকে দোয়েল
পঞ্চগড়
১৬ অক্টোবর/২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel