বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে শুরু হওয়া র‌্যালিটি পিরোজপুর ইউনিয়ন এর সামনে থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগের পার্টি অফিসে গিয়ে শেষ হয়।

এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন। বিএনপি সমাবেশের নামে যতই হুমকি দেন, যতই আন্দোলনের ডাক দেন, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্দেশে এবং উপজেলা আ’লীগের নেতৃত্বে যথাযথ সময়েই তাদের কে কঠোর ভাবে প্রতিরোধ করবো, মহান বিজয়ের মাসে থেকে ঐ রাজাকার আলবদর বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ব্যাপক ভোটে জয়ের মাধ্যমে বিএনপিকে এদেশ থেকে বিতারিত করা হবে।

তিনি আরো বলেন, এই বিজয়ের মাসে জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কেউ যদি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তা আর মেনে নেওয়া হবে না। এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়েই বিএনপির অপরাজনীতির সঠিক জবাব দেওয়া হবে, যাতে করে তারা যেন আর কোন দিন নৈরাজ্য, অপরাজনীতি করার সুযোগ না পায়।

 

উক্ত আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.