বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে পালিত হলো সাবেক সংসদ মোবারক হোসেনের স্মরণে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনের মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা এরফান হোসেন দীপ এর সার্বিক তত্ত্বাবধানে এ দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আক্তার (ফেন্সি), মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এতে সভাপতিত্ব করেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সুযোগ্য সন্তান এরফান হোসেন দীপ।
এ সময় সোনারগাঁ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.