বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে চার অপহরণকারীকে আটক করেছেন র‍্যাব-১১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

মুদি দোকানিকে অপহরণের সময় তাদেরকে আটক করেছেন র‍্যাব-১১। গত সোমবার বিকেলে উপজেলার রাজমনি পিরামিড দাসনোয়াগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

আটককৃতরা হলো, সোনারগাঁয়ের পেরাব এলাকার মো. দুলাল ভূঁইয়ার ছেলে মো. আবির হাসান (১৯), একই এলাকার জহিরুল মোল্লার ছেলে মো. অপু মোল্লা (২২), আবু হানিফ মোল্লার ছেলে রাফিউল ইসলাম দিপ্ত (১৯) এবং ভরৎ গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাহাত হাসান মেহেদী (১৯)।

র‍্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এক মুদি দোকানি তার পৈতৃক জমি দেখতে গেলে ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। দোকানির কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয় তারা। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরমধ্যে নগদ ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ও করে। ৯ লাখ টাকা আদায়ের জন্য দোকানাকি অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। বিষয়টি র‍্যাব-১১ এর টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক অপহরণকারী চক্রের চারজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যান। তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.