বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদক

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোগড়াপাড়া চৌরস্তা আইয়ুব প্লাজায় ৪র্থ তলা নারায়ণগঞ্জ ০৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা এর প্রধান কার্যালয়ে ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুল রউফ চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালে’র সঞ্চালনায়, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ জামান,সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম,পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া ,নোয়াগাঁ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দীন চুন্নু,সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা। এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ের জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের একত্রিত করে নির্বাচন করতে হবে এবং জাতীয় পার্টিকে একটি শক্তি শালীরাজনৈতিক দল হিসেবে উপস্থিত করতে হবে। আমাদের সাবেক রাষ্ট্রপতির আজকে তাঁর ৩য় মৃত্যু বার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.