শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ মাসুদ বাবু’র উদ্যোগে মোগরাপাড়া বাজারের মাঠে ইউনিয়নের শীতার্ত ও অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৭ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা,সুরুজামান,মোস্তফা কামাল নিলু,হুমায়ুন কবির হুমা, ইউপি সদস্য শিপন সরকার, বাবু,নুরে আলম, তপন আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাগর আহমেদসহ এলাকার গন্যমান ব্যক্তিরা।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য উপস্থিত দুস্থ ও অসহায়দের উদ্দেশ্যে বলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রতিবাতের ন্যায় এবারও কম্বল বিতরণ করে যাচ্ছেন। মোগরাপাড়া ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এসব কম্বল ক্রয় করে সারা ইউনিয়নে ধারাবাহিকভাবে বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে প্রচন্ড ঠান্ডা পড়েছে অসহায় ও দুস্থ পরিবারের কথা ভেবেই নিয়মিত কম্বল বিতরণ করে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.