শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

ছাত্রলীগ নেতা বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও দুস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বাদ জোহর নামাজের পর উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর ছোট ভাই জাহিদ হাসান বাবুর ২য় মৃত্যু বার্ষিকীতে পিরোজপুর ইউনিয়ন মেঘনা শিল্পনগরী এলাকায় জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের আয়োজনে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর নির্দেশনায় এবং যুবলীগ নেতা সাজিদ মাহবুব এর তত্ত্বাবধানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শিল্পনগরী জামে মসজিদে ইমাম মোনাজাত পরিচালনা করেন। জাহিদ হাসান বাবুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় এবং পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আ’লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম এর বাবা কোরআনে হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম, আনিসুল ইসলাম, যুবলীগ নেতা সাজিদ মাহবুব,কামাল ভান্ডারী, মিন্টু স্বপন,গণি,মকবুল,সেলিম ভান্ডারী,মনির,কমল হক,রাব্বি, রবিউল, শাকিল,সজল,নাঈম,শাহজালাল, সুমন,
সোহাগ,রাহিম,জয়,ইকবাল,রাজিব, ফারুক,আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আ’ লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.