শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলনে আ’লীগ নেতা কবির এর বিশাল শোডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৫ Time View

প্রতিনিধি সোনারগাঁ।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্বচ্ছ পরিচ্ছন্ন কর্মী তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৩ জানুয়ারি সোমবার) বিকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার মাঠে উক্ত কর্মীসভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে, সোনারগাঁ উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর আস্থাভাজন। উপজেলা আওয়ামী লীগের নেতা কবির আহমেদ এর নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে কর্মী সম্মেলনের যোগ দেন।

এবং স্মরণকালের বৃহত্তম শোডাউন ও গন মিছিল নিয়ে আমিনপুর মাঠ থেকে বিশাল শোডাউন ও আনন্দ-মিছিলটি শুরু হয়ে পৌরসভার সড়ক প্রদক্ষিণ করে কর্মীসভা সম্মেলনে গিয়ে শেষ হয়।এ ছাড়াও মিছিলে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মিরা অংশগ্রহণ করেন।
পৌর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি, মাসুদুর রহমান মাসুম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.