শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

র‍্যাব ১১ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ Time View

রিপোর্টার।

বিশেষ প্রক্রিয়ায় মাদক পরিবহনের সময় র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে বিপুলসংখ্যক ১১৩৬ বোতল বিদেশী মদ’সহ মাদক কারবারি আটক ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ জানুয়ারী ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় এসি’র পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশী’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সবুজ মিয়া (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

৩। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ এর ভিতরে এসি’র পুরাতন যন্ত্রাংশের আড়ালে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.