শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

খুলনা-কোলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে প্রশাসনের যৌথ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : রেলে চোরাচালানী প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি,র্ যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, শাড়ি-থ্রীপিচ, কসমেটিকস ও মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

ট্রেনে আসা সাধারন যাত্রীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেসটি সপ্তাহে দু’দিন রোববার ও বৃহস্পতিবার চলাচল করে। এই ট্রেনটি এখন চোরাচালানীদের নিরাপদ চলাচলের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মহিলা চোরাচালানীরাই মূলত এই ট্রেনটি বেশি ব্যবহার করছে। ট্রেনের মধ্যে চোরাচালানী মালামাল রাখায় হাটাচলাও করা যায় না। এর ফলে আন্তর্জাতিক এ ট্রেনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ থেকে পরিত্রান চান তারা। ট্রেনে এসে রোগীরা হয়ে পড়ছেন অসুস্থ। পাচ্ছেনা কাঙ্খিত সেবা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আবদুল রশীদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি,র্ যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবায় রেলের পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অচিরেই রেলের পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন তিনি।

যশোরর্ যাব-৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.