শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে আখি আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুলের (৩৬) বিরুদ্ধে।

বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১০ টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো: ইব্রাহীম মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে সাইদুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, ১৫ বছর আগে সাইদুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ১২ বছর বয়সের অর্নব, ১০ বছর বয়সী সিয়াম ও চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী সাইদুল নানা অজুহাতে তার স্ত্রীকে মারধর করত। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০ টায় অমানুষিক নির্যাতন ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার স্বামী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম সুমন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে হত্যাকান্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.