শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় ৩৪ লিটার দেশীয় মদ সহ একজনকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১৭ Time View

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে হাইওয়ে থেকে ৩৪ লিটার দেশীয় মদসহ অন্তর আলী (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি ) সকাল ১০ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত অন্তর আলী নাভারণ রেল বাজারের আলমগীর হোসেন ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানার এসআই ফজলুর রহমান তার সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপরে থেকে ভাড়া কৃত ইজিবাইকে অভিযান চালিয়ে ৩৪ লিটার দেশীয় মদ সহ এক জনকে আটক করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ১৩ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.