শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে নকল জুস ও জেলির কারখানায় র‌্যাব-১১ অভিযান ২ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৯৩ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁও।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে ওয়েলকাম স্টার ফুট ও বিডি রয়েল নামে একটি জুস ও জেলি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১১ ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে যৌথভাবে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে বিএসটিআই অনুমোদনহীন নামে-বেনামে নানা ব্র্যান্ডের ১৪ হাজার লিটার জুস ও ২০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়।
র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সোনারগাঁ এলাকাতে ওয়েলকাম স্টার ফুট ও বিডি রয়েল কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য জুস এবং জেলি তৈরী করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালনা করে জুস এবং জেলি জব্দ করে ধ্বংস করা হয় এবং অভিযুক্তদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, বিএসটিআইয়েরঅ নুমোদন ছাড়াই জুস ও জেলি তৈরী করছিলো। আমাদের এই বিশেষ অভিযানে ১৪ হাজার লিটার জুস ও জেলি জব্দ করে ধ্বংস করা হয় এবং ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন ২০০৯ এর তিনটি (৪২,৪৩,৪৪) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.