শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৯৬ Time View

বেনাপোল প্রতিনিধি :

নাভারণ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মদ সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আ: রহমান ও তার ছেলে আঃ রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খান এর ছেলে আকাশ খান। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে খবর পাই একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.