শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ থানার আলোচিত মামলার ঘটনায় সাবেক ওসি ও এস আই কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৩৯ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় নির্যাতনের ঘটনায় করা মামলায় সোনারগাঁ থানার সাবেক ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পন করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পনের পর তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন।

কারাগারে প্রেরণ করা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও উপপরিদর্শক (এসআই) সাধন বসাক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়। মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তারা আদালতে আত্মসমর্পন করেছেন।’

মামলার বাদী আনিসুর রহমান বলেন, ‘২০১৮ সালের ৭ অক্টোবর মধ্যরাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, তাঁর বন্ধু মো. বাবুল ও তাঁকে সোনারগাঁ থানার তৎকালীন ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.