শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

ঝিকরগাছায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৬৯ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছায় দাদীর সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর এলাকার আক্তারুল কবিরের মেয়ে।

মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে নানীর বোনের বাড়ীতে বেড়াতে এসেছিলো।

বড়পোদাউলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা।

পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় মিথিলা।

এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.