শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০৫ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিলে মাঠে ধান গোছাতে গিয়ে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫)নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকালে উপজেলার পাড়ের কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত্য আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় ৪.৪৫ মিনিটের দিকে বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব, বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়।

আজিজুলের এমন অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.