বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৭২ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও হাইস্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের দুইবারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রব, সাঃ সম্পাদক আবু নাঈম ইকবাল।

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইদুর রহমান সবুর এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নাঃগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শ্যামল, মনির মেম্বার, হারুন, আলীজাহান মেম্বার, রুনা আক্তার, নার্গিস আক্তার, সাকিব হাসান জয়, জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন, পৌর জাতীয় পার্টির ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান ইমাম, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, সাবেক মেম্বার আনোয়ার হোসেনসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.