শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

মুক্তিযোদ্ধার ছেলে রিপন হত্যার প্রধান আসামি জাকিরের ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৬ Time View

সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ।

সোনারগাঁ উপজেলার বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আলীর বড় ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামী পলিথিন জাকিরের ফাঁসি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর ইউনিয়নের প্রায় ১২ গ্রামের ১ হাজার সাধারণ জনগন।

বুধবার (৩ই মে) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরআলী ইকোনমিক জোনের জৈনপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ মানববন্ধনে নেতৃত্ব দেন ইউপি সদস্য মশাররফ হোসেন, রফিকুল ইসলাম সরকার,নুরুজ্জামান নুরু, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন,স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্লা, মহিলা ইউপি সদস্য রুনা আক্তার, পলি আক্তার, ও জাকিয়া সুলতানা, মানববন্ধনে বক্তারা বলেন নৌ চাঁদাবাজ, ভূমিদস্যু, বালু খেকো, নারী লোভী একাধিক হত্যা মামলার প্রধান আসামি পলিথিন জাকিরের ফাঁসি চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সে সাথে তারা আরো বলেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নাম ভাঙিয়ে দিনের পর দিন রাতের পর রাত অক্ত এলাকার নিরহ মানুষের উপর নির্যাতন ও জুলুম চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করলেই, মামলা হামলার ভয় দেখান, এলাকাবাসী আরও বলেন ইউপি যুবলীগ সভাপতি জাকির হোসেন একটি আতঙ্কের নাম।
উক্ত শান্তিপূর্ণ মানববন্ধন শেষে অত এলাকার লোকজন মিলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাস্তা প্রত্যক্ষণ করে পিরোজপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ করেন এ মানববন্ধন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.