শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৯০ Time View

রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি।

ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সোনারগাঁয়ে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার পৌর এলাকার দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেয়া হয়। শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, ডিকশনারী, স্কেল, পেনসিল, পেনসিল ব্যাগ ও ক্লিয়ার ব্যাগ প্রদান করা হয়। স্কুলের শিক্ষা কার্যক্রম বেগবান করতে স্কাউটদের জন্য একটি স্পিকার দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জুতা ও স্কাউট শিক্ষকের পোশাক কেনার জন্য নগদ অর্থ দেয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র বোর্ড অফ ডিরেক্টর আনিসুজ্জামান বকুল।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পৌর আওয়ামীলীগ নেতা নাজমুল আহসান মানিক, পৌরসভার ৬নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম টগর, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিরিনা আক্তার,
প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ব্যবসায়ী এস এম সরফুজ্জামান, রেজওয়ানউজ্জামান, ইকবাল হোসেন বাবুল, সাংবাদিক রবিউল হুসাইন ও মেরিনা সুলতানা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.