বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৩৮ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে তালতলা তদন্ত পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ঢাকা-জয়দেবপুর মহাসড়কের আমবাগ ফকির ফ্যাশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আমবাগ গ্রামের মো. জলিলের ছেলে মো. মোবারক ও একই এলাকার তাহের দেওয়ানের জামাই মো. হাছান।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের এ এস আই ইলিয়াছ ও এ এস আই শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-জয়দেবপুর মহাসড়কের আমবাগ ফকির ফ্যাশনের বাউন্ডারির গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এশিয়ান হাইওয়েতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছে বলে তিনি জানান। তাদের আজ রোববার সকালে জেলা আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.