শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল (২২ মে ২০২৩) সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে ২০ পাউন্ডের কেক কেটে উপজেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাইউম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আনোয়ার’র সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতা কর্মীরা বক্তব্যে বলেন, মস্যজীবী লীগ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হলেও এর সাথে যুক্ত নেতা কর্মীরা সব সময়ই আওয়ামী লীগের দু:সময়ে পাশে থেকে যে ভাবে সংগঠনকে চালিয়ে নিচ্ছে তা অত্যন্ত প্রসংসার দাবিদার। এই সংগঠনে দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠার পিছনে রয়েছে তাদের কঠোর মনোবল ও পরিশ্রম। দলের প্রয়োজনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করবে মস্যজীবী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর সামগ্রিক আয়োজনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামসুল ইসলাম ভুইঁয়া,জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, মজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা সহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী,ভাতৃপ্রতীম সংগঠনের নেতা কর্মী ও মৎস্যজীবী লীগের সর্বস্তরের নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.