বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৫ Time View

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।সোনারগাঁ উপজেলা প্রশাসন আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল-ইসলাম।

ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম,কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার ফয়েজ আহমেদ, নাজির মো: নুর হোসেন,অফিস সহকারী ফৌজিয়া আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এসময় সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম জানান, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা।

এছাড়া স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

২২ মে থেকে ২৮ মে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে যে কেউ ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ এবং সেবা নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.