বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে নগর মাতা হলেন জায়েদা খাতুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুর নগরের উন্নয়নের সকলের সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত স্বতন্ত্র মেয়র জায়েদা খাতুন। মেয়র জায়েদা খাতুন নগরের উন্নয়নে সকলকে পাশে রাখার কথা জানান। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন

বৃহস্পতিবার দিবাগত রাতে বেসরকারিভাবে জয়ী হওয়ার পর নিজ বাসভবনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান।

নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন আজমত উল্লা নৌকা  প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
এ ছাড়া, মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকে মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬, ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রাশিদ ২ হাজার ৪২৬ এবং হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.