বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৮২ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ২৪০টি কার্টুন ভর্তি ১ হাজার ২শ’ কেজি মৌসুমী ফল হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার বেলা ১২ টার দিকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নো-ম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের এসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।
মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরপ আম পাঠালেন।
গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.