বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জয়রামপুর গ্রামে গীতালী বর্মন নামের স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোন এক সময় চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই শিক্ষিকার জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে শিক্ষিকা বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার পৌর এলাকার জয়রামপুর এলাকার মৃত ভানু চন্দ্র বর্মনের স্ত্রী সকাল ৯ টার দিকে ঘরে তালা দিয়ে স্কুলে চলে যায়। বিকেল ৩.৪০ মিনিটে ঘরের দরজা খুলে রুমে ঢুকে রুমের পেছনের জানালার গ্রীল কেটে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ, ১২ টি শাড়ী সহ ৪ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাশ্ববর্তী ইব্রাহিম মিয়ার ছেলে মো. ফয়সালকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগেও সে তার বাড়িতে প্রবেশ করে চুরি ঘটনা ঘটিয়েছে।
স্কুল শিক্ষিকা গীতালী বর্মন বলেন, স্কুলে যাওয়ার পর আমার বাড়ির জানালার গ্রীল কেটে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর আগেও ফয়সাল আমার বাড়িতে চুরি করেছে। মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময়ে আমার বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.