বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শার নিজামপুর ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৪৪ Time View

বেনাপোল প্রতিনিধিঃ

শার্শার নিজামপুর ইউনিয়ন ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক হাজ্বী মো: বাবলু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য কবির উদ্দীন এবং মফিজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নিজামপুর ইউনিয়নে ইদ্রিস আলীকে আহবায়ক ও আবুল কাশেমকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে বাগআঁচড়া ইউনিয়নে শিশির আহম্মেদ কে আহবায়ক ও এবিএস রনিকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক হাজ্বী মো: বাবলু মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শার্শা উপজেলার নিজামপুর ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্যগণ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
এদিকে দলীয় কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে কমিটি ঘোষণা করায় শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন নিজামপুর ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.