বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

মোগরাপাড়ার বিন্নিপাড়ায় আর সি সি ঢালাই কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৮৭ Time View

তপন আহমেদ বিশেষ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। তারই ধারাবাহিকতায় (সোমবার ১৯ জুন) সকালে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া ছুলুবের কান্দি ৮ ও ৪ নং ওয়ার্ডের প্রায় আটশ ফিটের রাস্তার আর সি সি ঢালাইয়ের শুভ উদ্বোধন করে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। ২০ লক্ষ টাকা ব্যায়ে এ রাস্তার আর সি সি ঢালাইয়ের কাজ শুরু হয়, রাস্তাটি নির্মান হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার অনেক সুবিধা হবে। ৮ ও ৪ নং ওয়ার্ডের রাস্তাটি উদ্বোধন কালে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। মোগড়াপাড়া ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাআল্লাহ। এ রাস্তাটি নির্মানের ফলে এলাকায় ১২০০-১৪৫০পরিবারের যাতায়াতের অনেক সুবিধা হবে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক, তপন মাহমুদ, রোমান বাদশা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.