বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে আ”লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯১ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
বাংলাদেশ  আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার ( ২৩ জুন) বিকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসপাতাল মাঠে আলোচনা সভা,দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসব মুখর পরিবেশ এবং নেতাকর্মীদের সরব উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে
বাংলাদেশ আওয়ামীলীগের শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজের সভাপতি নাজমুল হাসান।

এসময় প্রধান বক্তা নাজমুল হাসান  বলেন, বিএনপি- জামাত দেশে সন্ত্রাস, নৈরাজ্য আর দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্টিত হয়ে আমাদের দিয়েছেন উন্নয়নশীল বাংলদেশ, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারীর ক্ষমতায়ন, কৃষকের অধিকার সহ নানামুখী উন্নয়ন । বাংলাদেশে আওয়ামীলীগ মানে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়া।বাংলাদেশ আওয়ামীলীগ মানে স্বনির্ভরতা। এ সময় তিনি আরও বলেন, বিএনপি-জামাত আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দের রুখে দিতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের সমৃদ্ধি এনেছে। সে সাথে বিশ্ব দরবারে মাথা উচু করে পরিচয় দেওয়ার অবস্থা সৃষ্টিসহ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আজগর আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সরদার শাহরিন আলম বাদল
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন,সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা, উপজেলা সভাপতি  ওয়াহিদুজ্জামান ওহেদ, স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য কবির হোসেন, সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা কাজী  মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, মাহাবুর রহমান সরদার ও তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা, বাগআঁচড়া ইউপি মেম্বর আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা সদস্য মফিজুর রহমান, যুবলীগের ওয়ার্ড কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার, গ্রাম কমিটির সভাপতি রেজাউল ইসলাম,  সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান শিপলু ,মাহবুর রহমান,হাসান, আলিম  ,মামুন, রাসেল,ছাত্রলীগ নেতা  ডিকুল, সাজন, সানি, নাজমুল সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৭৪ পাউন্ড কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.