বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বৈদ্যেরবাজার ইউপিতে জাপা’র কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১০ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড হামছাদী এলাকায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে এ উপলক্ষে বৈদ্যেরবাজার ৬নং ওয়ার্ডে জাতীয় পার্টির নতুন কার্যালয়ে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৈদ্যেরবাজার ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহামম্মদ আলী মেম্বার, উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জাহেদা আক্তার মনি, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আবু সিদ্দিক মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরু ইসলাম, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, পৌরসভা জাতীয় পার্টি ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলীসহ অন্যরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.