বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

জমে উঠেছে বেনাপোল পৌরসভা নির্বাচনী প্রচারণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জন প্রার্থী। পোস্টারে ছেয়ে গেছে গোটা বেনাপোল পৌর এলাকা। এসময় নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ইভিএম এর মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য যোগ্য প্রার্থী বেছে নিতে চান।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা।
৩ মেয়র প্রার্থী সহ সাধারণ কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দারে দারে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।

এদিকে নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসির উদ্দীন প্রতিদন্দিতা করবেন দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর সাথে। দীর্ঘদিন পর পৌরসভা নির্বাচন হওয়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে জানান প্রার্থীরা। সেই সাথে জয়ের বিষয়েও আশাবাদী তারা।

মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মফিজুর রহমান সজন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছি। প্রচুর পরিমাণ সমর্থন পেয়েছি। আশা করছি মেয়র হিসেবে আমি নির্বাচিত হবো।

মেয়র প্রার্থী নাসির উদ্দীন (নৌকা) প্রতীক বলেন, এই প্রথম ইভিএম এর মাধ্যমে পৌরসভা নির্বাচন হচ্ছে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমেছি আশা করছি নৌকা বিজয় করতে মানুষ শতস্ফুর্ত ভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করবে।

এবারের বেনাপোল পৌরসভা নির্বাচনে ১২ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয় জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা।

সহকারি রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩০ হাজার ৩শ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৪৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ৩শ ৪১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.