বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে স্মরণকালের সেরা র‌্যালি সভাপতি প্রার্থী আনিসের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে (১৭ জুলাই) সোমবার
বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের নেতৃত্বে প্রায় ৪ হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। যাদুঘর ১ নং গেইট থেকে তিনি ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার লক্ষে প্রায় ৪ হাজার নেতাকর্মী দলীয় স্লোগান থেকে শুরু করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু স্লোগানে মুখরিত করে তোলে সোনারগাঁও পৌর এলাকার রাস্তা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস বলেন, সেবা শান্তি প্রগতি স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আদর্শ সৈনিক হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি,দলের দুঃসময় মামলা হামলার ও আমার বাড়িঘর লুটপাট করা হয়েছে, এবং আমার বাবা দীর্ঘদিন যাবত ফিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন, ও আমার বড় ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন, তাই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাসহ উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে। একটি দাবি জানাচ্ছি, আর তা হলো তারা যেন ত্যাগীদের কে যেন মূল্যায়ন করে, দলের দুঃসময় যারা হামলা মামলা শিকার হয়েছে তাদের দিকে যেন একটু খেয়াল রাখে। পরিশেষে তিনি জানান সোনারগাঁ উপজেলার ইতিহাসে স্মরণকালের সেরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, ত্রি-বার্ষিক সম্মেলন সফল হবে বলে তিনি বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব সোহাগ রনির সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাহফুজুর রহমান কালাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু,আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সগির আহমেদ।উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.