সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই-আহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৯৫ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক পোলট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। গতকাল ২৪ জুলাই রোববার রাতে উপজেলার বারদীর মছলন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর কাছ থেকে একটি স্বর্নের চেইন, মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত ব্যবসায়ী মো. সজিব (১৮) কে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর পিতা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের বড় ছেলে মো. সজিব তার বাড়ির পাশেই ছোট একটি পোলট্রি ফার্ম দিয়ে পোলট্রি ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের মত রোববার রাত সাড়ে ১০ টার দিকে সজিব তার পোলট্রি ফার্মে দেখাশোনা করে বাড়িতে যাচ্ছিল। এসময় ওই এলাকারই জামানের ছেলে বখাটে মোরসালিন ও আলামিনসহ ৬/৭ জনের একটি দল মুখে কালো কাপড় বেধেঁ রাস্তায় ব্র্রিজের ওপর সজিবের পথ গতিরোধ করে। পরে তারা সজিবের কাছে যা কিছু আছে তা ছিনতাইয়ের চেষ্টা করে। সজিব ছিনতাইয়ে বাঁধা দিলে ছিনতাইকারীরা সজিবের শার্টের কালার ধরে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ছিনতাইকারীরা সজিবের সাথে থাকা ১০ আনার একটি স্বর্নের চেইন, একটি রেডমি নোট ১০ এর মোবাইল সেই ও নগদ ৭ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়। সজিব আত্মচিৎকার করলে ছিনতাইকারীরা সজিবকে উপর্যপুরি কিল ঘুষি ও লাথি মেরে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে রোববার রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.