বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবো- ইঞ্জিনিয়ার মাসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন উপজেলা যুবলীগ।বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়।

শনিবার (২৯ জুলাই) সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ বিক্ষোভ মিছিলটি বের হয়। একটু পর পর মহাসড়ক প্রদক্ষিণ করে কাঁচপুর তেলের পাম্পে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে শান্তি সমাবেশ করে তাঁরা।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও
ভারপ্রাপ্ত সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান বলেন, বিএনপি-জাময়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বোঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানিয়ে ছিলো। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা টিপু,তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,সালাম,মজিবর প্রধান, উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহাবুব, মোগরাপাড়া ইউপি ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ,ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ
উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অন্তত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.