বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বেনাপোলে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুতে প্রতিবাদ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৮০ Time View

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকার সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সকল ছাত্রী এবং শিক্ষকেরা মিলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন।

২রা আগষ্ট বুধবার দুপুর ১২টার সময় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে যশোর-কোলকাতা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রীদেরকে বিক্ষোভ ও মানববন্ধনে নানা প্লেকার্ড হাতে নিয়ে রাস্তার দুপাশে দাড়াতে দেখা যায়। সহপাঠীর মৃত্যুতে সকলের মধ্যে ছিলো ক্ষোভ ও শোকের ছায়া।

মানববন্ধনে স্কুলের শিক্ষকেরা বলেন, অবিলম্বে বেনাপোল মহাসড়ককে যানযট মুক্ত রাখতে হবে। অযথা সড়কে কোন বাস ট্রাক রাখা যাবেনা। ট্রাফিক পুলিশকে তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। এছাড়াও ট্রাক এবং বাস টার্মিনাল থাকা সত্ত্বেও বাস-ট্রাক কেন রাস্তার উপরে রাখা হয় শিক্ষরা তার জবাব চেয়েছেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, আমরা বেনাপোলে নিরাপদ সড়ক চাই। জীবনের ভয় নিয়ে যেন আমাদের বিদ্যালয়ে আসা না লাগে। নিরাপদ সড়ক বাস্তবায়নে ফুট ওভার ব্রীজ নির্মাণ সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। যথাযথ কর্তৃপক্ষ যদি ১৫ দিনের মধ্যে বেনাপোলে যানযট নিরসন করতে না পারে, তাহলে আমারা সকল ছাত্রীরা রাস্তায় নেমে আইন হাতে তুলে নিয়ে এই যানযট নিরসন করে দেখিয়ে দেবো। এছাড়াও তারা অবিলম্বে ঘাতক ট্রাক ড্রাইভারের কঠোর শাস্তির দাবী করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রী আনিকা(১৩) বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসের কন্যা। আনিকা ছাত্রী হিসাবে অনেক মেধাবী ছিলো এবং তার ক্লাস রোল ছিলো ০৪।

ঘটনাস্থল থেকে জানা যায়, আনিকা বাড়ি হতে স্কুলে আসার পথে বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ঘাতক ট্রাক ও চালককে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও চেকপোস্টে অবৈধভাবে দখল করা ফুটপথ উচ্ছেদ করেছি। এছাড়াও বেনাপোলে যানযট নিরসনে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.