বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় ইঞ্জি, মাসুম এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলায় ব্যাপক আয়োজন করে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।দিবস টি উপলক্ষে গতকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম- স্থানীয় সাংসদ, সাবেক সাংসদ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পার্টি অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের ৫ হাজার নেতা-কর্মীদের নিয়ে দোয়া-মিলাদ মাহফিল,অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করেন ।

এ সময় গণভোজের আয়োজনে অংশগ্রহণ করেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের ডায়নামিক লিডার তরুণ্যের আইকন মারুফুল ইসলাম ঝলক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আসাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জাহিদ হাডান জিন্নাহ, আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সোনারগাঁ থানা যুবলীগের সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইব্রাহীম আহমেদ শাকিল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহম্মাদ রাশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মামুন সিরাজসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.