বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা খেলাঘরের আয়োজনে “বাঙলার জমিন জুড়ে জনকের মুখ” শিরোনামে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা শহীদ মিনারের পাদদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামসুল আলম আজাদ, শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, ইনার হুইল ক্লাব অব ভুবনডাঙ্গা ঢাকা’র প্রেসিডেন্ট সমাজকর্মী নাসিমা আলম হাসি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন রতন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মনোজ অধিকারী, ফারজানা মনি, মিলন হোসাইন, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, কাজল বনিক, আজিবুর রহমান, মজিদ খান, বিন্দু ও শিখা মনি প্রমূখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের মধ্যে অনার্য প্রকাশনী থেকে বই উপহার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.